https://www.emjanews.com/

14691

entertainment

প্রকাশিত

০২ এপ্রিল ২০২৬ ২২:২১

বিনোদন

ভারতীয় গানের নিষেধাজ্ঞার প্রস্তাব পাকিস্তানি গায়কের

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ২২:২১

ছবি: সাহির আলী বাগগা।

ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের ওপর চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার পাকিস্তানেও ভারতীয় গান নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় গায়ক সাহির আলী বাগগা। সম্প্রতি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে সাহির আলি বাগগা বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক উত্তেজনা তৈরি হলেই ভারত সবার আগে পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার মতে, এই পরিস্থিতিতে পাকিস্তানেরও উচিত সমানভাবে প্রতিক্রিয়া জানানো এবং ভারতীয় কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

তিনি বিশেষভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে বৈষম্যের বিষয়টি তুলে ধরেন। বাগগা দাবি করেন, ভারতে পাকিস্তানি স্পটিফাই সেবা ব্লক করা হয়েছে, অথচ পাকিস্তানে ভারতীয় কনটেন্ট কোনো বাধা ছাড়াই চালু রয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাকিস্তান ঐতিহাসিকভাবে কখনোই ভারতীয় কনটেন্ট নিষিদ্ধ করেনি; এ ধরনের পদক্ষেপ সবসময় ভারতের পক্ষ থেকেই নেওয়া হয়।’

এদিকে, সাহির আলি বাগগার এই সাক্ষাৎকারের ভিডিও ইতোমধ্যে অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যকে সমর্থন জানিয়ে এটিকে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নতুন করে সাংস্কৃতিক দূরত্ব বাড়ানোর আশঙ্কা হিসেবেও দেখছেন।