শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14754

sylhet

প্রকাশিত

০৫ এপ্রিল ২০২৬ ১২:২৫

আপডেট

০৫ এপ্রিল ২০২৬ ১২:২৮

সিলেট

এক সন্তানের জননীকে ‘ধ/র্ষ/ণ’ করে তালতলায় লুকিয়ে ছিলো জয়নুল

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৫

র‌্যাব-৯ এর তৎপর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামি জয়নুল আবেদিনকে সিলেটের তালতলা এলাকা থেকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, নৃশংস ও সামাজিকভাবে ক্ষতিকর অপরাধ দমনে সংস্থাটির সদস্যরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবেই শান্তিগঞ্জের সাম্প্রতিক ঘটনাটির ছায়া তদন্ত চালানো হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, ভিকটিম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ৯ থেকে ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এক সন্তানকে নিয়ে পিতার বাড়িতে ভাই ও ভাবীদের সঙ্গে বসবাস করছিলেন। তার পাশের বাড়িতেই থাকতেন জয়নুল আবেদিন। গত বছরের ২৮ মার্চ ভোরে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে ভিকটিমের ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে। ঝড়ের কারণে আশপাশে কেউ তার চিৎকার শুনতে না পাওয়ায় ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রকাশ পায়নি। ভোরের দিকে অভিযুক্ত ব্যক্তি চলে গেলে ভিকটিম পরদিন থানায় মামলা করেন।

মামলার পরে র‌্যাব-৯ ঘটনাটির তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ এবং র‌্যাব-৯ সিপিএসসি সিলেটের যৌথ দল শনিবার (৪ এপ্রিল) বিকেলে সিলেটের কোতোয়ালী থানাধীন তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই আটক করা হয় সুনামগঞ্জ জেলার, শান্তিগঞ্জ থানার, শিমুলবাঁক এলাকার মৃত আজিজ উদ্দিনের ছেলে জয়নুল আবেদিন (৩৫) কে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।