শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14760

sylhet

প্রকাশিত

০৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৩

সিলেট

হবিগঞ্জে একদিনে দুই দু/র্ঘ/ট/না/য় প্রাণ গেলো ২ জনের

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৩

হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় ঘটেছে দুইটি পৃথক মর্মান্তিক দুর্ঘটনা। এতে এক বৃদ্ধা এবং এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক নারী নিহত হন। বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী গীতা রাণী তার ভাইয়ের সঙ্গে চিকিৎসা নিতে শহরে এসেছিলেন। ফিরতি পথে অসাবধানতায় ব্রিজের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

একই দিনে লাখাই উপজেলার ভরপূর্ণী গ্রামে বাড়ির পাশে গাছের ডাল পড়ে মারা যান ফয়জল মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, হঠাৎ ভেঙে পড়া একটি ডাল তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পৃথক দুর্ঘটনায় দুজনের অপ্রত্যাশিত মৃত্যুতে দুই এলাকায়ই গভীর শোক বিরাজ করছে।