শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14767

sports

প্রকাশিত

০৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

খেলাধুলা

ক্রিকেটারদের জন্য পেনশন স্কিম, প্রস্তাব অনুমোদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

ছবি: সংগৃহীত

ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বোর্ডের চতুর্থ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক সময় খেলোয়াড়রা অবসর নেওয়ার পর আর্থিক অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। এজন্য প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, ‘প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে। কাদেরকে, কীভাবে এবং কী পরিমাণ পেনশন দেওয়া হবে-এসব বিষয় নির্ধারণ করা হবে।’

তিনি আরও জানান, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে এবং এখন কমিটির সুপারিশের অপেক্ষা করা হচ্ছে।