শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14828

international

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩০

আপডেট

০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩২

আন্তর্জাতিক

২ সপ্তাহের জন্য যু/দ্ধ বিরতি: খুলছে হরমুজ প্রণালি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩০

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এ বিরতির মাধ্যমে তেহরান জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালির মাধ্যমে নিরাপদে যাতায়াত সম্ভব হবে।

সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছেন। তবে এই সাময়িক যুদ্ধবিরতির জন্য ট্রাম্প শর্ত রেখেছেন, ইরান অবিলম্বে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিকে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করবে।

এর পরপরই ইসরায়েলও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলের সরকারি চ্যানেল ‘কান’ এবং চ্যানেল ১২-ও এ খবর প্রচার করেছে।

ইরান আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চুক্তি অনুমোদন করেছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে চুক্তি সম্পন্ন হয়েছে এবং পরিষদ এটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করেছে। স্থায়ী চুক্তির আলোচনার জন্য ইসলামাবাদে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।