শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14829

sylhet

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ১৪:০৩

সিলেট

সিলেটসহ বিভিন্ন স্থানের ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:০৩

বাংলাদেশ পুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রামের সিএমপি এবং চট্টগ্রাম পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লা চৌদ্দগ্রামের সার্কেলে, র‌্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লা লাকসাম সার্কেলে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. জামশেদ আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন, অন্যথায় ২১ এপ্রিল তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসাবে গণ্য হবেন।