শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14831

sylhet

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

সিলেট

সিলেটে যে কারণে আ/ট/ক হলেন ৭০ জন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

ফাইল ছবি

সিলেট নগরীতে গত ২৪ ঘন্টায় নিয়মিত ও বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ৫০ জনসহ মোট ৭০ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অভিযানে ভারতীয় মালামাল, মাদকদ্রব্য উদ্ধার এবং যানবাহনের বিরুদ্ধে মামলা ও গাড়ি জব্দের তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (০৮ এপ্রিল) ২০ জনকে আটক হয়। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৩ জন হকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (০৭ এপ্রিল) ২৪ ঘন্টায় পুলিশের বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) এবং ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ডিবির অভিযান থেকে ১১ বস্তায় ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৮১টি মামলা প্রদান করে ১০২টি যানবাহন আটক করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।