শিরোনাম
সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’

https://www.emjanews.com/

15032

national

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ১৯:০২

জাতীয়

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপো-এ আসা শুরু হয়েছে। এই চালান শেষ হলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই পার্বতীপুর রেলহেড ডিপোতে এই ডিজেল আসা শুরু হয়েছে।

ডিপো সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে পৌঁছায়।

এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন। সব মিলিয়ে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে। এই চালান শেষ হওয়ার পরপরই নতুন করে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে গত ১১ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে বলে ডিপো সূত্রে জানা গেছে।

সরকার জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।