শিরোনাম
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরান শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার

https://www.emjanews.com/

15038

sylhet

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ২০:২৩

সিলেট

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্রের মৃত্যু: ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২০:২৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় বালু ধসে শাহ আলম নামে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা নিহত শিক্ষার্থীর পিতা সিরাজ আলী বাদী হয়ে থানায় এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জাদুকাটা নদী তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড়ের বিল্লাল হোসেনকে। এছাড়া আরও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার তাহিরপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল বন্ধ থাকায় বিশ্বম্ভরপুরের মিয়ারচর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী শাহ আলম অন্যদের সঙ্গে জাদুকাটা নদী-এর পূর্বতীরে আলীনুরের ঢালার উৎসমুখ এলাকায় ইজারাবহির্ভূত পাড়ে খনিজ বালু উত্তোলন কাজে যায়। এ সময় হঠাৎ বালু ধসে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।