শিরোনাম
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরান শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার

https://www.emjanews.com/

15037

sylhet

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ২০:০৮

সিলেট

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী

সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২০:০৮

ছবি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুযোগ-সুবিধার সুফল পায়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম। বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের বাছাই করে এই অনুদান দেওয়া হয়েছে। শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক কল্যাণের কথা বিবেচনা করে এই তালিকায় দুই শতাধিক মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জেলা পরিষদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুদান পেয়ে উপস্থিত সাধারণ মানুষ জেলা পরিষদের এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।