শিরোনাম
সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসির শতবর্ষের দাপুটে ব্যবসার অবসান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব লিবিয়ায় উপকূলে এক বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর ম র দে হ উদ্ধার জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই: সিসিক প্রশাসক শিক্ষার্থী ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী সোমবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সং-ঘ-র্ষে কলেজ ছাত্রের মৃ/ত্যু: আ/হ/ত ৩০

https://www.emjanews.com/

15093

surplus

প্রকাশিত

১৯ এপ্রিল ২০২৬ ১৮:১৭

অন্যান্য

শিক্ষার্থী ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:১৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস ঢাকা।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং তাদের শিক্ষাক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

দূতাবাস আরও জানায়, অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা ভিসার শর্ত লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নতুন করে ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে।

শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।