শিরোনাম
সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসির শতবর্ষের দাপুটে ব্যবসার অবসান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব লিবিয়ায় উপকূলে এক বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর ম র দে হ উদ্ধার জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই: সিসিক প্রশাসক শিক্ষার্থী ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী সোমবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সং-ঘ-র্ষে কলেজ ছাত্রের মৃ/ত্যু: আ/হ/ত ৩০

https://www.emjanews.com/

15085

sylhet

প্রকাশিত

১৯ এপ্রিল ২০২৬ ১৬:০৬

সিলেট

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সং-ঘ-র্ষে কলেজ ছাত্রের মৃ/ত্যু: আ/হ/ত ৩০

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:০৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখল-বেদখলকে কেন্দ্র করে সংঘর্ষে মনজুর মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে তাদের দাবি অনুযায়ী ওই জমি দখল করার চেষ্টা করলে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।