শিরোনাম
সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসির শতবর্ষের দাপুটে ব্যবসার অবসান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব লিবিয়ায় উপকূলে এক বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর ম র দে হ উদ্ধার জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই: সিসিক প্রশাসক শিক্ষার্থী ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী সোমবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সং-ঘ-র্ষে কলেজ ছাত্রের মৃ/ত্যু: আ/হ/ত ৩০

https://www.emjanews.com/

15094

surplus

প্রকাশিত

১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩১

অন্যান্য

হামের প্রকোপে স্কুল বন্ধের রিট: শুনানি সোমবার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩১

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী সোমবার (২০ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

গত ২ এপ্রিল হামের প্রকোপ না কমা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর আগে শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশটি স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তর-এর মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে শিশুরা হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও উল্লেখ করা হয়।