শিরোনাম
সিলেটে জব্দ রিকশা-ইজিবাইক ফেরতে এসএমপির ডেডলাইন সিলেট বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী ওএসডি, আরও দুই অতিরিক্ত কমিশনারের বদলি সিলেটে বিভিন্ন দপ্তরের সাথে বাণিজ্যমন্ত্রী মতবিনিময় খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী হাওরে ধান কাটার শ্রমিক সংকট: সুনামগঞ্জে ১০ দিন বালুমহাল ও শুল্ক স্টেশন বন্ধ সিলেটে ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ সিলেটে সাদামাটা ভাবে বিসিএলের ১২ তম আসরের উদ্বোধন সিলেট নগরীতে চলাচলে কাল থেকে মানতে হবে যেসব নির্দেশনা সিলেটে গ্রেফ/তারি পরোয়ানা নিয়ে ঘুরছিলেন ‘টাইগার জামাল’: রয়েছে ৯টি মা/ম/লা সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসির শতবর্ষের দাপুটে ব্যবসার অবসান

https://www.emjanews.com/

15127

surplus

প্রকাশিত

২০ এপ্রিল ২০২৬ ২০:২৮

অন্যান্য

সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ২০:২৮

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, `সবচেয়ে হালাল আয়ের মাধ্যম হচ্ছে ব্যবসা| সৎ ব্যবসা আর্থিক উন্নতির পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশস্ত করে। কিন্তু চাঁদাবাজি ও হয়রানির কারণে বাংলাদেশে ক্রমশই ব্যবসা বান্ধব পরিবেশ সংকুচিত হতে চলেছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিসহ। এরই মধ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করছে। এছাড়া ৭টার পর দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের গ্রেফতারের মতো অমানবিক কর্মকাণ্ড ব্যবসার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে। এর প্রভাবে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের নামে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক অবস্থাকে আরো দুর্বল করা হচ্ছে। কয়েকঘন্টা ব্যবসা করে ব্যবসায়ীরা দোকানের ভাড়াও দিতে পারছে না। কর্মচারীদের বেতন দেয়াও কঠিন হয়ে পড়েছে। এভাবে দেশ চলতে পারে না। সবকিছুতে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা জনদুর্ভোগ সৃষ্টি করছে| দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি সোমবার (২০ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় ওউন বেবীশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দোকানের স্বত্তাধিকারী শাহ মো. জিতু মুন্নার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, এডভোকেট রেজাউল করিম তালুকদার, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলা উদ্দীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী এডভোকেট আজিম উদ্দিন, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনা মার্কেট মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহফুজ।