শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15118

sports

প্রকাশিত

২০ এপ্রিল ২০২৬ ১৬:৪৩

খেলাধুলা

সিলেটে সাদামাটা ভাবে বিসিএলের ১২ তম আসরের উদ্বোধন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৪৩

কোন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া সাদামাটা ভাবে বিসিএলের ১২ তম আসর সিলেটে উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চল -উত্তরাঞ্চল -পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চার প্রতিনিধি ট্রফির মোরক উন্মোচন করেন। তবে  টুর্নামেন্ট নিয়ে  সংবাদ মাধ্যমে  আনুষ্ঠানিক কোনো কথা বলেননি আয়োজক কমিটির কেউ  এবং  চার দলের অধিনায়কদেরও পরিচয় করিয়ে দেয়া হয়নি।  

বিসিএলের চার দিনের লাল বলের টেস্টের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুটি ম্যাচ আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, আর একই ভেন্যুর মূল মাঠে লড়বে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।

তবে সাংবাদিকদের সাথে কথা বলেন পূর্বাঞ্চলের খেলোয়াড় সিলেটের ছেলে মোঃ জাকির হাসান। জাকির জানান নিজেদের দল নিয়ে তার আত্মবিশ্বাসী  বিগত দিনের মত এবারও তারা চ্যাম্পিয়ন হবেন বলে মনে করেন। তবে টুর্নামেন্টের প্রচার প্রচারণা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন জাকির হাসান।