শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15115

sylhet

প্রকাশিত

২০ এপ্রিল ২০২৬ ১৬:১২

সিলেট

সিলেটে গ্রেফ/তারি পরোয়ানা নিয়ে ঘুরছিলেন ‘টাইগার জামাল’: রয়েছে ৯টি মা/ম/লা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১৬:১২

সিলেট নগরের সার্কিট হাউস এলাকার পাশ থেকে ‘টাইগার জামাল’ নামে পরিচিত এক জনকে আটক করেছে র‌্যাব-৯। তার বিরুদ্ধে ৩ টি গ্রেফতারি পরোয়ানাসহ ৯টি মামলা রয়েছে। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পরিচিত জামাল ওরফে টাইগার জামাল (৩০) কে আটক করা হয়। তিনি সিলেট জেলার কোতোয়ালী থানার মজুমদাপাড়া এলাকার জাহের আলীর ছেলে।

র‌্যাব বলছে, আটককৃত জামালের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি সিলেটের একটি অপরাধ চক্রের সঙ্গে জড়িত অন্যতম সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।