শিরোনাম
যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী পরিবহণে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

https://www.emjanews.com/

15176

sylhet

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ২০:৫২

সিলেট

বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ২০:৫২

ছবি: সংগৃহীত

এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে।

উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং অন্যজনের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন।

উধাও হওয়া ছাত্রীরা মানসিক কারণে অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, এসএসসি পরীক্ষার্থীদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত।