শিরোনাম
যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী পরিবহণে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

https://www.emjanews.com/

15175

sylhet

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ২০:৪৬

সিলেট

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ২০:৪৬

ছবি: সংগৃহীত

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলায় আগাম বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাউবো সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার উজান অববাহিকায় বৃষ্টিপাত বাড়ছে। এর ফলে সুরমা, কুশিয়ারা ও বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আগামী কয়েকদিন নদ-নদীর পানির স্তর দ্রুত বাড়তে পারে এবং যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হাওড় এলাকার অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এ অবস্থায় হাওড় অঞ্চলের বোরো ফসলের ক্ষতি কমাতে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পাউবো। বিশেষ করে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেসব ধান দ্রুত কেটে ফেলতে অনুরোধ করা হয়েছে।

পাউবো কর্মকর্তারা বলছেন, সময়মতো ধান কাটা হলে সম্ভাব্য বন্যার ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।