সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির পর বাসের ভাড়া সমন্বয় করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহানগরে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলার বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। এছাড়া ডিটিসিএ এরিয়ায় কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।
