শিরোনাম
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়?

https://www.emjanews.com/

15190

sylhet

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৬ ১৯:১২

সিলেট

সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:১২

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেটে আসছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় তিনি সিলেটের ঐতিহ্যের অংশ বাসিয়া খাল পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় শেখঘাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন।

দুপুর ২টা ৩০ মিনিটে মন্ত্রী টিলাগড়ে প্রয়াত অধ্যাপক সৈয়দ মকসুদ আলী এবং কাজীটুলায় প্রয়াত শামীম খানের বাসভবন পরিদর্শন করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া বিকাল ৩টা ৩০ মিনিটে হাটখোলা ইউনিয়ন বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষাংশে বিকাল ৫টা ২০ মিনিটে কালীঘাট ব্যবসায়ী সমিতির সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময় করবেন মন্ত্রী।

মন্ত্রী’র এই সফরকে কেন্দ্র করে সিলেটে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।