শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15183

sylhet

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭

সিলেট

সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৪৭

সিলেট নগরীর আলমপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে নারী পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন, এএসআই নিরেশ দেবনাথ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর মেঘনা পেট্রোল পাম্পের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, সিলেট জেলার, মোগলাবাজার থানার, আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খান এর ছেলে মোঃ কাওছার উদ্দিন খান কামাল (৪৫), এবং সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবলু এর মেয়ে সীমা আক্তার (১৯)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।