শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

15197

international

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৬ ২০:১৯

আন্তর্জাতিক

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এটি এখন পর্যন্ত শ্রীলংকার কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থচুরির ঘটনা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এ ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, নির্ধারিত ওই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে যায়।

তিনি আরও জানান, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি পরিকল্পিত সাইবার অর্থচুরির ঘটনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শ্রীলংকার জন্য বড় ধাক্কা। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সময়েই এমন সাইবার হামলা দেশটির আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।