শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

15199

sylhet

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৬ ২১:১৫

সিলেট

প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ২১:১৫

ছবি: সংগৃহীত

প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি দিয়ে আগের দিন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

২৪ এপ্রিল (শুক্রবার) থেকে ২ মে (শনিবার) পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছে বলে একটি পত্র মারফত জানিয়েছে। ইতোমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এমতাবস্থায় অনুমতি বাতিল করায় প্রকাশক পরিষদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, অন্তবর্তী সরকার আমলে গেলো বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল।

অন্তবর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ লেখকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন।