শিরোনাম
সিলেট-সুনামগঞ্জসহ ৪ জেলায় বন্যার আভাস সুনামগঞ্জের হাওরে ধান কাটা ও শুকানো নিয়ে নতুন ভোগান্তিতে কৃষক সিলেটসহ চার বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ‘লন্ডনের রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর সিদ্ধান্ত নিয়েছিলাম’ মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

https://www.emjanews.com/

15390

surplus

প্রকাশিত

০২ মে ২০২৬ ২০:২৫

অন্যান্য

মহান মে দিবস: সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

প্রকাশ: ০২ মে ২০২৬ ২০:২৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষ্যে সিলেট নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১ মে) বিকেলে র‌্যালীটি নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বরথেকে শুরু হয়। র‌্যালীটি শাহজালাল ব্রিজ হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

মিছিলে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, জলিল মিয়া, সাবেক সভাপতি দিলু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ফারুক মিয়া ও মন্তাজ মিয়া প্রমূখ।

র‌্যালী ও সমাবেশে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধিন সকল উপ-কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, মে দিবস আসে যায়, কিন্তু পরিবহন শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। পরিবহন শ্রমিকগণ সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীতে পরিনত হয়েছেন। নিজের দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ ইং বাতিল ও সিলেটের সকল পাথর খোয়ারী ও বালুমহাল সচলের দাবী জানান তারা। একই সাথে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।