শিরোনাম
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময় টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওড়ে বিপর্যয় সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী প্রথম সফরে সিলেটের বড় যে সংকটে নজর প্রধানমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি: প্রধানমন্ত্রী বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন, নতুন চ্যালেঞ্জে বিএনপি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

https://www.emjanews.com/

15361

national

প্রকাশিত

০১ মে ২০২৬ ২১:১৮

জাতীয়

৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ

প্রকাশ: ০১ মে ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কৃষকদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই ধান-চাল সংগ্রহ শুরু হবে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ ও বিক্রয়ে সহায়তা দেওয়া হবে।

এছাড়া দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে ২০২৬ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ শুরু হবে।

সরকার জানায়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।