শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15402

sylhet

প্রকাশিত

০৩ মে ২০২৬ ১২:১৬

সিলেট

হবিগঞ্জ জেলা ছাত্রদলের ৩২১ সদস্যের বিশাল কমিটি ঘোষণা

প্রকাশ: ০৩ মে ২০২৬ ১২:১৬

হবিগঞ্জ জেলা ছাত্রদলের ৩২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি এবং মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন এ কমিটি অনুমোদনের পর নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৫ জন, সহ-সাধারণ সম্পাদক ৫৪ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৫৩ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য বিভিন্ন পদে ১৮০ জন নেতাকর্মী স্থান পেয়েছেন।

সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, গত বছরের ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন। দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।