শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15536

surplus

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১৯:২৬

অন্যান্য

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১৯:২৬

ছবি: সংগৃহীত

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আকাশ-সড়ক- রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ১৮ বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।

শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ তাজ মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আকরাম হোসেন খান, জিয়াউর রহমান জিয়া ও কালাম ফয়েজী।

এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমের কারণে লক্ষ লক্ষ মানুষ সচেতন হলেও বিভিন্ন সময়ের সংশ্লিষ্ট মহলের কারণে নির্মমভাবে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, যা কোনাভাবেই সচেতন নাগরিকরা মেনে নিতে পারে না। সেই সচেতন নাগরিক সমাজের আগ্রহী স্বেচ্ছাসেবি চিন্তার মানুষদেরকে সেভ দ্য রোড-এর সাথে সম্পৃক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে জামান বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমকে গতিশীল করতে সারাদেশে সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা আকাশ-সড়ক- রেল বা নৌপথে কোনো নতুন দুর্ঘটনা দেখতে চাই না।