শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15534

surplus

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১৯:১৪

অন্যান্য

সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত

সিলেটে সার্বজনীন হনুমানজী ভক্ত সংঘের উদ্যোগে ‘১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ ২০২৬’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গভীর ভক্তি, শৃঙ্খলা ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ।

শুক্রবার (৮ মে) বিকালে শ্রী নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় অনুযায়ী ভক্তদের উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আসন গ্রহণ এবং মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরু থেকেই পুরো আয়োজনজুড়ে ছিল পবিত্র ও সুশৃঙ্খল আবহ।

অশোক কুমার রায় (সংস্থাপন দাস) ও অবন্তিকা দাস মন (প্রাণভক্ত সদস্য সেবক)-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতীয় মিশন, সিলেটের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শ্রী বনমালী ভৌমিক, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, শেখর চন্দ বোধ, অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য এবং ড. শরদিন্দু ভট্টাচার্য।

বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক চেতনা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক চর্চায় উৎসাহিত করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি)। তিনি ভক্তি, ঐক্য ও মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সেবক-সেবিকাবৃন্দের মধ্যে অরুন্ধতী রায় দিঘি, বিলাশ দেব, অমিত চক্রবর্তী, অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি), অসিত বৈশ্য ও ইলা বর্ধন ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, যা উপস্থিত ভক্তদের আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করে।

পরে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ১০৮ জন ভক্ত একত্রে সমবেত কণ্ঠে শ্রী হনুমান চালিশা পাঠ করেন। এই সমবেত পাঠে পুরো পরিবেশ ভক্তি, শক্তি ও একাত্মতার আবহে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান সফল করতে হনুমানজী ভক্ত সংঘের সকল সেবক-সেবিকার সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বিশ্বমঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।