শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15542

politics

প্রকাশিত

০৯ মে ২০২৬ ২০:১৯

রাজনীতি

সিলেট থেকে আরও একজন যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়

প্রকাশ: ০৯ মে ২০২৬ ২০:১৯

ছবি: মাহিদুর রহমান।

বর্তমান মন্ত্রিসভায় সিলেট বিভাগের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন আরও একজন। এবার মন্ত্রিসভা সম্প্রসারণ হলে সিলেট থেকে আরও একজন নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্ত্রিসভায় অপেক্ষমান এই নতুন মুখ হচ্ছেন মাহিদুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে। আগামী বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের- এমন তথ্যও দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দুইবার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দলীয় ও প্রবাসী রাজনীতিতে তিনি যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও কানাডায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দেশে ফেরেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, `বর্তমান মন্ত্রিসভা দেশবাসীর কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে কোনো পরিবর্তন বা সম্প্রসারণ হলে তা দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করা হবে বলে আমরা বিশ্বাস করি।'

প্রসঙ্গত, বর্তমানে সিলেট বিভাগের দুইজন মন্ত্রী হিসেবে খন্দকার আবদুল মুক্তাদির পাট বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী এবং আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া যুক্তরাজ্য প্রবাসী সিলেটের বিশ্বনাথের হুমায়ূন কবীর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।