শিরোনাম
বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেটে চেকপোস্ট বসিয়ে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা ওসমানী বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা: হা/ম/লার আশঙ্কা সিলেটে হাম উপসর্গ নিয়ে আজও আরেক শিশুর মৃ/ত্যু মালদ্বীপে অভিযান: অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা মৌলভীবাজারে ক্যামেলিয়া হাসপাতাল বন্ধ: চিকিৎসা সংকটে লক্ষাধিক চা শ্রমিক

https://www.emjanews.com/

15277

politics

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ২০:১২

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২০:১২

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সিলেটের দুইজনসহ ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বিএনপির তালিকায় দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের একাধিক নারী নেত্রী স্থান পেয়েছেন। তাদের মধ্যে সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক ও আন্না মিনজ উল্লেখযোগ্য।

তালিকায় সিলেট বিভাগের শাম্মী আক্তার এবং জহরত আদিব চৌধুরীও অন্তর্ভুক্ত রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে রয়েছেন মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান ও মাহমুদা আলম মিতুসহ আরও কয়েকজন।

এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনে দলগুলোর সংসদে অর্জিত আসনের অনুপাতে প্রার্থীরা নির্বাচিত হবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এই তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় থাকায় জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও জোরদার হবে।