ছবি: সংগৃহীত
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ২০২৬ সালের জন্য ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ১৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। এ পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক) জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা (অফেরতযোগ্য) ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
