শিরোনাম
বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সিলেটে শ্রমিক সংঘ’র্ষে আরও এক শ্রমিকের মৃ/ত্যু, মামলায় ২৯ জনের নাম টানা বৃষ্টিতে হাওড় ডুবি, সিলেট-সুনামগঞ্জে বোরো ধানের ব্যাপক ক্ষতি সিলেটসহ সারাদেশে দোকানপাট নিয়ে নতুন ঘোষণা: বাড়লো সময়

https://www.emjanews.com/

15519

jobs

প্রকাশিত

০৮ মে ২০২৬ ২১:৩৭

চাকুরী

ফায়ার সার্ভিসে নিয়োগ, আবেদন ৯ মে পর্যন্ত

প্রকাশ: ০৮ মে ২০২৬ ২১:৩৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯টি ভিন্ন পদে মোট ১৯৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১০ এপ্রিল ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে। পদগুলো হলো— সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১ জন, ধর্মীয় শিক্ষক (ইসলাম) ১ জন, ইঞ্জিন ড্রাইভার (মেরিন) ১ জন, ড্রাইভার ১৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জন, ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা) ১৬৫ জন, নার্সিং অ্যাটেনডেন্ট ২ জন, অফিস সহায়ক ৪ জন এবং সহকারী হোজ রিপেয়ারার ১ জন।

বেতন কাঠামো অনুযায়ী, পদভেদে বেতনস্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ফায়ারফাইটার পদের জন্য বিশেষ শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি ও বুকের মাপ ৩০ ইঞ্চি হতে হবে। এছাড়া এ পদের আবেদনকারীদের অবিবাহিত হতে হবে।

বয়সসীমা হিসেবে ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আর ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২০ বছর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম পূরণ, ছবি ও স্বাক্ষর আপলোড এবং সাবমিট করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে। পরে ওই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।