শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15454

jobs

প্রকাশিত

০৫ মে ২০২৬ ১৯:৩৩

চাকুরী

পুলিশে বড় রদবদল, মৌলভীবাজারসহ ১২ জেলায় নতুন এসপি

প্রকাশ: ০৫ মে ২০২৬ ১৯:৩৩

ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মৌলভীবাজারসহ দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নের মধ্যে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌপুলিশে বদলি করা হয়েছে। আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌপুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এবং এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে এবং এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনে এ রদবদলের মাধ্যমে বিভিন্ন ইউনিট ও জেলায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।