https://www.emjanews.com/

15574

sylhet

প্রকাশিত

১১ মে ২০২৬ ১৪:১৭

সিলেট

সিলেটে নিয়ম না মানায় অর্ধশত মোটরসাইকেলসহ আ/টক ৭২ গাড়ি

প্রকাশ: ১১ মে ২০২৬ ১৪:১৭

সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে একদিনে ৭২টি যানবাহন আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকাল ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, ওই সময়ে বিভিন্ন ধরনের ৮৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ২টি, ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৫১টি এবং অন্যান্য ৫টি রয়েছে।

অন্যদিকে অভিযানে আটক করা ৭২টি যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ৩টি, সিএনজি ২৬টি, মোটরসাইকেল ৩৪টি এবং অন্যান্য ৭টি রয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।