শিরোনাম
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটে গরমে হাঁসফাঁস: বৃষ্টি নিয়ে সুখবর সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন বাংলাদেশিসহ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের ৫ দেশ হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার শ্রমবাজার ইস্যুতে আলোচনায় মালয়েশিয়া আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, সিলেটে ৭ জন পানি কমছে সুরমা-কুশিয়ারার: তবে বন্যার শঙ্কা এখনো কাটেনি

https://www.emjanews.com/

15606

weather

প্রকাশিত

১২ মে ২০২৬ ২০:৪২

আবহাওয়া

টানা ৭২ ঘণ্টা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতার শঙ্কা

প্রকাশ: ১২ মে ২০২৬ ২০:৪২

ছবি: সংগৃহীত

আগামী বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কাও করা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ-এর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাই নিচু এলাকা ও নগরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।