শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17238

weather

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২২:১৭

আবহাওয়া

সিলেটে ৪৮ ঘণ্টায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২২:১৭

ছবি: সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেটসহ দেশের সাতটি বিভাগে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চেরাপুঞ্জি ও উইলিয়ামনগর এলাকায় রেকর্ড বৃষ্টিপাতের প্রভাব সিলেট অঞ্চলেও পড়ছে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, সুরমা ও কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানির প্রবাহ বাড়ছে।

পরিস্থিতি বিবেচনায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপ্রয়োজনে নদী ও পাহাড়ি ছড়ার কাছাকাছি না যাওয়া, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।