https://www.emjanews.com/

15615

sylhet

প্রকাশিত

১৩ মে ২০২৬ ১২:৩৬

আপডেট

১৩ মে ২০২৬ ১২:৫৩

সিলেট

সিলেটে হামে ৩১ শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১২:৩৬

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন সন্দেহভাজন রোগী। এতে করে চলতি বছরে বিভাগজুড়ে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

বুধবার (১৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাটের ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের ১ বছর ৪ মাস বয়সী রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সী আরিয়া জান্নাত।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। একই সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্মড হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে। সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।