https://www.emjanews.com/

15616

sylhet

প্রকাশিত

১৩ মে ২০২৬ ১২:৫৩

সিলেট

সিলেটে এবার মাজার জিয়ারতে আসা নারীকে দলবেঁধে ধ/র্ষণ

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১২:৫৩

সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর সাহাপাড়া এলাকার এক শারীরিকভাবে প্রতিবন্ধী ও অসহায় নারী গত সোমবার (১১ মে) বাসযোগে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন। পরে শাহপরান মাজার গেট এলাকায় আতিকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কোতোয়ালী থানার লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যায়।

সেখানে তাকে একটি ঘরে আটকে রেখে আতিকুর রহমান জুয়েল, মো. শামসুল হক ও মো. হাসান আলী পর্যায়ক্রমে সারারাত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরদিন সকালে অভিযুক্তরা স্থান ত্যাগ করলে ভিকটিম বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে কোতোয়ালী থানার লোহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিলেট জেলার এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মৃত আবদুল হেকিম তসির আলীর ছেলে আতিকুর রহমান জুয়েল (৪০) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মুরুয়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. শামসুল হক (৪৫) কে আটক করা হয়।

একইদিন বিকেলে দক্ষিণ সুরমা থানার হুমায়ন চত্বর এলাকায় পৃথক আরেকটি অভিযানে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর এলাকার মৃত নুর মোহাম্মদ নানু মিয়ার ছেলে মো. হাসান আলী ওরফে আশিক (৩২) কে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভিকটিমকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।