https://www.emjanews.com/

15619

sylhet

প্রকাশিত

১৩ মে ২০২৬ ১৬:০৩

আপডেট

১৩ মে ২০২৬ ১৬:০৫

সিলেট

সিলেটজুড়ে চলছে অভিযান: ৬৩ জন ধরা

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১৬:০৩

সিলেট মহানগরীতে পৃথক পৃথক অভিযানে ২৪ ঘণ্টা ও পরবর্তী ৮ ঘণ্টা মিলিয়ে মোট ৬৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিয়মিত মামলা, ওয়ারেন্ট, চোরাচালান, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) দিনভর ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, বিনা পরোয়ানায় ২ জন এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় ৬ জন ছিনতাইকারী রয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশে ১৪ জনকে আটক করা হয়। একই সময়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ভারতীয় কম্বল ও ৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

এরপর বুধবার (১৩ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে আটক করা হয়। এ সময় নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ৬ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন এবং ২ জন জুয়াড়ি আটক হয়।

এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৪১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।