সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে ৭১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১শটি যানবাহন আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়।
পুলিশ জানায়, মামলা দেওয়া ৭১টি গাড়ির মধ্যে রয়েছে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২০টি, মোটরসাইকেল ৩৩টি এবং অন্যান্য ১২টি যানবাহন।
এদিকে আটক করা ১০০টি যানবাহনের মধ্যে বাস ১টি, প্রাইভেটকার ৫টি, সিএনজি ২৬টি, মোটরসাইকেল ৫৪টি এবং অন্যান্য ১৪টি রয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং আইন মানতে বাধ্য করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
