https://www.emjanews.com/

15677

sylhet

প্রকাশিত

১৬ মে ২০২৬ ১২:২৫

আপডেট

১৬ মে ২০২৬ ১২:২৬

সিলেট

সিলেটে র‌্যাবের জালে ২ জন

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১২:২৫

সিলেটে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পৃথক সময়ে এসব অভিযান পরিচালনা করে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি দল দুপুরে শাহপরাণ থানার টিলাগড় পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মাদক আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার গৌখালের পাড় এলাকার দ্বীন ইসলামের ছেলে মোঃ আবু বক্কর (২০) কে আটক করা হয়।

একই দিন সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার হুমায়ন চত্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে সিলেট জেলার জকিগঞ্জ থানার মাদক আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, সিলেট জেলার জকিগঞ্জ থানার ভরণ সুলতানপুর এলাকার মৃত মনজির আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (৩৬) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।