শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17079

politics

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ২১:২৩

রাজনীতি

ডিসেম্বরে বিএনপির জাতীয় কাউন্সিলের পরিকল্পনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ২১:২৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ডিসেম্বরের মধ্যেই তাদের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কাউন্সিল সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার ‘বটম-আপ অ্যাপ্রোচ’ বা তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের এক বৈপ্লবিক পরিকল্পনা করছে বিএনপি। কেন্দ্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া নেতৃত্ব নয়, বরং তৃণমূলের সরাসরি সম্মতিতে নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে চায় দলটি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন ও থানা ইউনিটের পুনর্গঠন সম্পন্ন হওয়ার পর সবশেষে কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি ‘মনিটরিং অ্যান্ড ডিজাইন কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা দেশব্যাপী সাংগঠনিক পুনর্গঠন তদারকি করবে।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলটির সিনিয়র নেতারা বিভিন্ন অঞ্চলে সফর করবেন। কাউন্সিলের তারিখ চূড়ান্ত হওয়ার পর গঠনতন্ত্র সংশোধন, প্রচার ও অভ্যর্থনার জন্য পৃথক উপকমিটি গঠনেরও পরিকল্পনা রয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও একই জনমুখী প্রক্রিয়ায় পুনর্গঠন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হন। তৃণমূলকে সক্রিয় করে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র সুসংহত করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।