https://www.emjanews.com/

15740

sylhet

প্রকাশিত

১৮ মে ২০২৬ ১৫:২৬

আপডেট

১৮ মে ২০২৬ ১৫:২৯

সিলেট

মিরাবাজারে কী ঘটেছিল? ১০ লাখ টাকা ছিন/তাই নিয়ে ধোঁয়াশা

প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৫:২৬

সিলেট নগরের মিরাবাজার এলাকায় বিকেলে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের মিরাবাজার রূপালী ব্যাংকের পাশ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার ২১ নম্বর বাসার বাসিন্দা মনিরুল হক চৌধুরী বাপ্পী তার ভগ্নিপতির টাকা উত্তোলনের জন্য মিরাবাজারের রূপালী ব্যাংকে যান। তার সঙ্গে বাসার কেয়ারটেকার মঈন উদ্দিন ছিলেন। এর আগেও তাকে সাথে নিয়ে টাকা উত্তোলন করেছেন মনিরুল হক।

ঘটনার দিন ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তারা হেঁটে বাসার দিকে ফিরছিলেন। এ সময় বাসার গলির মুখে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি ব্যাগ টান দিয়ে নিয়ে যায় বলে দাবি করা হয়। পরে তারা মিরাবাজার জামেয়া মাদরাসার দিক দিয়ে চলে যায় বলে দাবি হয়।

এ বিষয়ে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (১৮ মে) বিকেলে তিনি বলেন, এখনো থানায় এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখে অভিযোগকারীর সাথে কথা বলেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।