সিলেট নগরের সড়কে একদিনেই বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরমধ্যে রোববার (১৭ মে) ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১০৭টি যানবাহন আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি, ৪২টি মোটরসাইকেল এবং অন্যান্য ৩টি যানবাহন। এছাড়া আটক করা যানবাহনের মধ্যে রয়েছে ৫টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৩টি সিএনজি, ৫৯টি মোটরসাইকেল এবং অন্যান্য ১৫টি যানবাহন।
সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
