শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15757

politics

প্রকাশিত

১৮ মে ২০২৬ ২০:৩১

রাজনীতি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: ১৮ মে ২০২৬ ২০:৩১

ছবি: সংগৃহীত

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে পবিত্র ঈদুল আজহা রয়েছে। এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করতে চায়, সেটিও করতে পারবে।’

তিনি আরও জানান, আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ছাড়াও দেশব্যাপী বিভিন্ন ইউনিটে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।