https://www.emjanews.com/

15765

sylhet

প্রকাশিত

১৯ মে ২০২৬ ১৩:১৪

আপডেট

১৯ মে ২০২৬ ১৬:১৮

সিলেট

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু/লাগু/লি

প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৩:১৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় সোমবার (১৮ মে) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।

বিজিবির পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ওই সীমান্ত এলাকায় ঘটনার পরপরই টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এদিকে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অননুমোদিত কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।