https://www.emjanews.com/

15792

sylhet

প্রকাশিত

২০ মে ২০২৬ ১৩:১৬

সিলেট

কৃষকের উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে হবিগঞ্জে পার্টনার কংগ্রেস সভা

প্রকাশ: ২০ মে ২০২৬ ১৩:১৬

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জ সদর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে 'পার্টনার কংগ্রেস' সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (২০ মে) সকাল ১১ টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ  মিলনায়তনে। এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। 

পার্টনার প্রকল্পের উদ্দেশ্য হল ফসলের উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণকে নতুনভাবে ২ লক্ষ ছেষ্টয় বৃদ্ধিকরণ।  ধান জাতীয় অন্য দানাদার ফসল ডাল, তেল ও উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ।

উন্নত ও দক্ষ সেচ প্রযুক্তির আওতায় ১ লক্ষ হেক্টর জমিকে সেচ এলাকার আওতায় বৃদ্ধিকরণ।

"কৃষক সার্ট কার্ড" পদ্ধতির মাধ্যমে সম্পসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋণ সহায়তা সহজলভ্যকরণ। কৃষি পণ্য পরীক্ষাকরণের জন্য এক্রিডিটেড টেন্টিং প্রসেস এবং উন্নত ল্যাবরেটরী স্থাপন।

কৃষি সেবা, কৃষি উৎদ্ভাবন ও কৃষি বানিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষি উদ্যোক্তা ২০০০০ যুবক ও মহিলাকে প্রশিক্ষণ প্রদান। সম্প্রসারণ সিস্টেম এবং NARS ভুক্ত প্রতিষ্ঠান সমূহের পরিচালনা মূল্যায়ন পদ্ধতির উন্নয়নকল্পে নতুন প্রযুক্তি ও উদ্ভাবণের মাধ্যমে গবেষণা এবং উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধিকরণ।

নির্দিষ্ট কৃষি পণ্যের জন্য ন্যূনতম ৫টি ভ্যালু চেইন প্রোমেশনাল বর্ডি গঠন ও পরিচালনা। মানসম্মত তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন (কৃষি পরিসংখ্যান, অভ্যন্তরিন ও আন্তর্জাতিক কৃষি বাজার গবেষণা) ইত্যাদি কাজ করে থাকে।

এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার হবিগঞ্জ, এ.কে.এম. মাকসুদুল আলম। তিনি কৃষিকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বিভিন্ন সবজির প্যাকেজিং ও পণ্যের গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, উন্নত প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে সবজির সতেজতা ও বাজারমূল্য বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমুহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে  মাঠ পর্যায়ে কৃষকদের বিভন্ন  ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি)র উপ-পরিচালক কৃষিবিদ মো.আনোয়ারুল হক।

এছাড়াও কংগ্রেস পার্টনার সভায় উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট  উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিক গণ্যমান্য ব্যক্তিবরর্গ অংশগ্রহণ করেন।