সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে বিশেষ অভিযানে একদিনেই প্রায় দেড়শর যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১৯ মে) ২৪ ঘণ্টার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৯টি যানবাহন আটক করেছে।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। মামলাভুক্ত যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ২৪টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল এবং ৩টি অন্যান্য যানবাহন।
এছাড়া অভিযানে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি, ৪০টি মোটরসাইকেল এবং ৮টি অন্যান্য যানবাহনসহ মোট ৬৯টি যানবাহন আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, মহানগরীতে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
