শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15806

surplus

প্রকাশিত

২০ মে ২০২৬ ২১:০০

অন্যান্য

সিলেটে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:০০

ছবি: পুরস্কার বিতরণ করছেন ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, ‘শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার মূল দায়িত্ব শিক্ষকসমাজের| আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।’

গতকাল বুধবার (২০ মে) বেলা ১২টায় সিলেট নগরের শিবগঞ্জস্থ শ্রীশ্রী বুড়া শিববাড়ি প্রাঙ্গণে `মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়' শীর্ষক প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী এবং ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সনাতনধর্মীয় শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এই কার্যক্রমকে আরও জোরালো করতে হবে| মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকেরা সমাজের বাতিঘর।’  

তিনি আরও বলেন, ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সমাজের লোকজনের মধ্যে ইতিবাচক দৃষ্টিরভঙ্গির প্রসার এবং ভালো কাজে সম্পৃক্ত হতে সকলকে উৎসাহিত করে ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ˆদৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেট বিভাগীয় মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন সদর সিলেটের শিক্ষক চামেলী রাণী দাস।