শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15832

entertainment

প্রকাশিত

২১ মে ২০২৬ ২০:০৭

বিনোদন

শ্রীমঙ্গলের সৌন্দর্য নিয়ে গান ‘রূপসী শ্রীমঙ্গল’ প্রকাশ

প্রকাশ: ২১ মে ২০২৬ ২০:০৭

ছবি: সংগৃহীত

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল-এর প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও শ্রমজীবী মানুষের জীবনচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। এতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।

রাজধানীর একটি ক্লাবে গতকাল বিকেলে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত এই সংগীতনির্ভর ভিজ্যুয়ালের জমকালো প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’খ্যাত শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নৈসর্গিক সৌন্দর্যকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজ। সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী এবং এম নাসের রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঁখি আলমগীর, ধ্রুব কুমার গুহসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, ‘গানে গানে শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। কুমিল্লার সন্তান হয়ে সিলেটের গান করব কখনো ভাবিনি। ছোটবেলা থেকেই মৌলভীবাজারে যাতায়াত রয়েছে। সরকার সব কাজ করবে আর আমরা বসে থাকব, তা হয় না। আমাদেরও দায়িত্ব আছে। প্রতিটি মানুষ যদি তার নিজ জেলা বা বিভাগকে প্রচার করে, তাহলে দেশ এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এটি একেবারেই ভিন্নধর্মী একটি গান। আমার খুব কম এমন গান গাওয়া হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া।’

রুবাইয়াত জাহান বলেন, ‘দেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। গানের মাধ্যমে শ্রীমঙ্গলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাই আমার প্রিয় মানুষ। রুবাইয়াতও খুব ভালো শিল্পী। দেশের বাইরে থেকেও বাংলা সংস্কৃতি ধারণ করে। সত্যিই গানটি সুন্দর হয়েছে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ বলেন, ‘বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এমন একটি সৃজনশীল যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গানটির মিউজিক্যাল ভিজ্যুয়াল উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন দেশের পর্যটন ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করবে।

‘রূপসী শ্রীমঙ্গল’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে।